ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আইসোলেশনে অধিনায়কসহ জিম্বাবুয়ের দুই ক্রিকেটার

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে আগামীকাল মাঠে নামবে জিম্বাবুয়ে। এর আগেই এলো দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হওয়ার শঙ্কায় আইসোলেশনে পাঠানো হয়েছে জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক শন উইলিয়ামসকে।


শনের বদলে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে জিম্বাবুয়ের অধিনায়কত্ব করবেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। বিষয়টি নিশ্চিত করেছেন জিম্বাবুয়ে দলের ম্যানেজার ডার্লিংটন মাজোঙ্গা।


উইলিয়ামসের সঙ্গে আইসোলেশনে পাঠানো হয়েছে জিম্বাবুয়ের আরেক ক্রিকেটার ক্রেইগ আরভিনকেও। জানা গেছে, এই দুই ক্রিকেটারের পরিবারই করোনায় আক্রান্ত। তারা তাদের পরিবারের সংস্পর্শে আসায় দুজনকেই আইসোলেশনে রাখা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑